প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী দ্রুত ও নিরাপদে টাকা আদান-প্রদান করতে পূবালী ব্যাংক চালু করেছে ‘পূবালী ক্যাশ’। ব্যাংকের প্রধান কার্যালয়ে পূবালী ক্যাশ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন চিফ টেকনিক্যাল অফিসার ও তথ্যপ্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী। বিজ্ঞপ্তি।