প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূবালী ব্যাংক লিমিটেড এবং ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হালিম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। সমঝোতার ফলে পূবালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা এবং ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকেরা ট্রান্সকম ইলেকট্রনিকসের সব পণ্যে ৫ শতাংশ ছাড় পাবেন। আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের হেড অব কার্ডস কাজী আশফাক-উর-রহমান, কার্ড বিভাগের উপমহাব্যবস্থাপক হালিমা খাতুন এবং ট্রান্সকম ইলেকট্রনিকসের ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মো. শাকিল চৌধুরী। বিজ্ঞপ্তি