পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন পেল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডকে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এসইসি গত রোববার একটি চিঠির মাধ্যমে ব্যাংকটিকে এই অনুমোদন দিয়েছে। ব্যাংকটির মার্চেন্ট ব্যাংকের নাম হবে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বিজ্ঞপ্তি।