পূর্বাচল নতুন শহর প্রকল্পের তিনটিসহ ১৪ দরপ্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পূর্বাচল নতুন শহর’ প্রকল্পের তিনটি আলাদা দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত এ প্রস্তাবগুলো হচ্ছে: পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে সারফেস ড্রেনসহ অভ্যন্তরীণ রাস্তা নির্মাণে চারটি প্যাকেজে ছয়টি লটের কাজ; প্রকল্পের গাজীপুর অংশের ভূমি উন্নয়নের কাজ এবং কুড়িল ইন্টারসেকশনে উড়ালসেতু নির্মাণকাজের ভেরিয়েশনসহ সংশোধিত প্রাক্কলন।মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ক্রয় কমিটি এবং অর্থনৈতিক-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব অনুমোদনের কথা জানান। মোট ১৪টি দরপ্রস্তাব বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের রয়েছে তিনটি। এগুলো হচ্ছে ৫৩ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলার সদর উপজেলাধীন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সড়কে গড়াই নদীর ওপর ৫০৪ মিটারের সেতু নির্মাণ; ৬০ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে যশোর জেলার অভয়নগর উপজেলাধীন ভাঙ্গাগেট-আমতলা জিসি ভায়া মরিচা নওলি রাস্তায় নওয়াপাড়া ভৈরব নদীর ওপর ৬৯৭ মিটার সেতু নির্মাণ; ২৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্প’-এর আওতায় রিহ্যাবিলিটেশন অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কস কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ।অনুমোদিত শিক্ষা মন্ত্রণালয়ের দুটি দরপ্রস্তাবের মধ্যে রয়েছে ৬২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ২০১৩ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, দাখিল ও দাখিল (ভোকেশনাল) স্তরের বিনা মূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও পরিবহন; ৯১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ২০১৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং এসএসসি ভোকেশনাল স্তরের বিনা মূল্যের পাঠ্যপুস্তক তৈরির জন্য ১১ হাজার টন মুদ্রণ কাগজ ও ৮০০ টন কার্টিজ কেনা।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন অনুমোদিত একটি প্রস্তাব হলো ৯১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ‘ইউরোপীয় ইউনিয়ন সাহায্যপুষ্ট স্কুল ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের বিস্কুট সংগ্রহ। রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদিত প্রস্তাব তিনটি। একটি হলো, ৭০ কোটি টাকা ব্যয়ের ‘বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর-ময়মনসিংহ সেকশনের ১৩টি স্টেশনের সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থার পুনর্বাসন ও আধুনিকীকরণ’ শীর্ষক প্রকল্পের কিছু কাজের সরবরাহকারী নিয়োগ। অন্য দুটির মধ্যে একটি ভারতীয় ঋণচুক্তির আওতায় কনটেইনার পরিবহনের জন্য রেলওয়ের এয়ারবে ্রক সংবলিত ১৭০টি এমজি ফ্ল্যাট ওয়াগন এবং ১১টি এমজি ব্র্যাক ভ্যান সংগ্রহ; অন্যটি ‘রেলওয়ের ময়মনসিংহ-জামালপুর-দেওয়ানগঞ্জ বাজার সেকশন পুনর্বাসন’ প্রকল্পের আওতায় বিল অব কোয়ান্টিটি বাড়ানো। এ ছাড়া বিদ্যুৎ বিভাগের ৫৭ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ের রুরাল ইলেকট্রিফিকেশন আপগ্রেডেশন প্রকল্পের মালামাল কেনা এবং কৃষি মন্ত্রণালয়ের ২০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ের দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের পরামর্শক সেবা কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে।অর্থনৈতিক বিষয়ক-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ‘হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প’ এবং ‘যাত্রাবাড়ী-সুলতানা কামাল সেতু-তারাবো সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প’ সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, এ বৈঠকে পিপিপি প্রকল্পে প্রদেয় সরকারি আর্থিক সহায়তা প্রদানের নামকরণ ইকোনমিক্যালি ভায়াবল ফাইন্যান্সিংয়ের (ইভিএফ) পরিবর্তে ভায়াবিলিটি গ্যাপ ফাইন্যান্সিং (ভিজিএফ) করা হয়েছে।