শ্রম মন্ত্রণালয় এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পূর্বানুমোদন ছাড়া কারখানায় শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে এর নেতারা গতকাল বুধবার এ অনুরোধ জানান। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিজিএমইএর সহসভাপতি সিদ্দিকুর রহমান।লিখিত বক্তব্যে বলা হয়, ‘শ্রম আইনের বিধান মেনে যেকোনো উদ্যোক্তা শ্রমিক ছাঁটাই করার অধিকার রাখেন। তার পরও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার স্বার্থে আশুলিয়ার পোশাকশিল্প উদ্যোক্তা ভাইবোনদের প্রতি একান্ত অনুরোধ, শিল্পের স্পর্শকাতরতা বিবেচনায় নিয়ে বিজিএমইএ এবং শ্রম মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে শ্রমিক ছাঁটাই করবেন না।’ব্রিফিংয়ে আরও বলা হয়, তাজনীর ফ্যাশনসের শ্রমিকদের পাওনা পরিশোধ-কার্যক্রম চলছে। আর যাঁরা চিকিৎসাধীন আছেন, তাঁরা সুস্থ হওয়ার পর বিজিএমইএর সঙ্গে যোগাযোগ করলে তাঁদের পাওনাও পরিশোধ করা হবে।বিজিএমইএ নেতারা আরও জানান, কারখানার হতাহত শ্রমিকদের জন্য বিজিএমইএর উদ্যোগে বিজিএমইএ ডিজাস্টার রিলিফ অ্যাকাউন্ট নামে একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে (হিসাব নম্বম: ১০১৭১২৪২২৬০০১, আইএফআইসি ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা)।ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পরিচালক আতিয়ার রহমান দিপু, আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, জালালউদ্দিন আহমদে, আনিছুর রহমান প্রমুখ।