পৃথক ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করেছে এসইসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক তিনটি ঘটনায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষক মো. আবদুস সালামের কাগুজে শেয়ার থেকে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরের বিষয় নিয়ে তাঁর অভিযোগ সম্পর্কে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিএসি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। অন্যদিকে, ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল আহসানের স্ত্রী আমেনা বেগমের ইনসাইডার ট্রেডিং সম্পর্কিত বিষয় নিয়ে এসইসি এক তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক নুরুল ইসলাম চৌধুরীর স্ত্রী আফরোজা ইসলামের ইনসাইডার ট্রেডিং সম্পর্কিত বিষয় নিয়ে এসইসি আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। ডিএসইর ওয়েবসাইটসূত্রে আজ এ খবর জানা যায়।