পৃষ্ঠপোষকতা পেলে সৈয়দপুর থেকেও রপ্তানি বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরে তৈরি কৃষি যন্ত্রপাতি, ময়দার কল, পাটকলের যন্ত্রাংশ, প্রেসারকুকার, ফ্রাইপ্যান ও রাইসকুকার এখন দেশব্যাপী বাজারজাত হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এখানকার তৈরি পোশাকের মতো এসব পণ্যও বিদেশে রপ্তানি হতে পারে।
সৈয়দপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলা হয়েছে৷ এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ। সভাপতিত্ব করেন ইপিবির রাজশাহী কার্যালয়ের পরিচালক মোহা. মোয়াজ্জেম হোসেন৷