পেঁয়াজ রপ্তানি বন্ধ করেনি ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত পেঁয়াজের রপ্তানি বন্ধ করছে—এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এমন খবরে পেঁয়াজের বাজার আরও অস্থির হওয়ার আশঙ্কা রয়েছে।
ভারতে কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বাড়ছে। দেশটির অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের এই মূল্যবৃদ্ধি ঠেকাতে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করার মতো ঘোষণা দিতে পারে বলে সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের খাদ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার দিল্লিতে সাংবাদিকদের ইঙ্গিত দেন। তবে জানতে চাইলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে জানা গেছে, পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কোনো সিদ্ধান্ত ভারত সরকারের নেই।