পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকা ক্লাবের সিনহা হলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এলিট পেইন্টস অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ সভাপতি ও রকসি পেইন্টসের নির্বাহী পরিচালক এম সামসুজ্জামান মহাসচিব নির্বাচিত হয়েছেন। এ ছাড়া পেইলাক পেইন্টের এমডি শফিকুল্লাহ খান সিনিয়র সহসভাপতি, ডানকান পেইন্টের আসাদুজ্জামান সহিদ খান সাংগঠনিক সম্পাদক ও আরএকে পেইন্টের এস এম আতাউর রহমান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।