প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেডরোলো ওয়াটার পাম্প বাজারজাতকারী প্রতিষ্ঠান পেডরোলো এন কে লিমিটেডের ব্যবসায়িক পরিক্রমার ৩০ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার চট্টগ্রামের বোট ক্লাবে ‘পেডরোলো ফ্যামিলি ডে’ অনুষ্ঠিত হয়েছে। এতে পেডরোলো এন কে এবং পি এন এল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাদের খান, পেডরোলো এসপিএ (ইতালি)-এর জুলিও পেডরোলো, আন্ড্রিয়া এবং এলিসিও ফ্রাঙ্কিত্তোসহ প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন বিভাগে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।