পেপসি ও তায়েব কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সকম বেভারেজেস লিমিটেড (পেপসি) এবং তায়েব কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে সম্প্রতি এক্সক্লুসিভ বেভারেজ পার্টনারশিপ চুক্তি সই হয়েছে। এতে প্রতিনিধিত্ব করেন ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের কি-অ্যাকাউন্টস ম্যানেজার আর কে ব্যানার্জি (মানিক) এবং তায়েব কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের চেয়ারম্যান মাজহার মাসুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো. আরিফ হোসেন, ঢাকা ইউনিট সেলস ম্যানেজার আবদুর রহমান প্রমুখ। চুক্তিটির ফলে ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত এই রেস্টুরেন্টে পেপসিকো পণ্যগুলোর এক্সক্লুসিভ বিপণন সুবিধা পাবে ট্রান্সকম বেভারেজেস লিমিটেড। উল্লেখ্য, ট্রান্সকম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেস লিমিটেড বাংলাদেশে পেপসিকোর একমাত্র ফ্র্যাঞ্চাইজি। বিজ্ঞপ্তি