পেপসি পরিবারের নতুন পানীয় স্টিং এখন বাজারে
ট্রান্সকম বেভারেজেস লিমিটেড দেশের বাজারে স্টিং নামে নতুন একটি কার্বনেটেড ড্রিংক বা কোমল পানীয় নিয়ে এসেছে, যা এখন বাজারে ২৫ টাকা দামের পিইটি বোতলে পাওয়া যাচ্ছে। ঢাকার একটি হোটেলে সমপ্রতি এক অনুষ্ঠানে পেপসি পরিবারের নতুন এই পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, ট্রান্সকম লিমিটেডের পরিচালক শাহনাজ রহমান, আরশাদ ওয়ালিউর রহমান, সিমিন হোসাইন ও শাজরেহ হক, ট্রান্সকম বেভারেজেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক গোলাম কুদ্দুস চৌধুরী, নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী এবং পেপসিকো ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার প্রতীক সাবারওয়াল উপস্থিত ছিলেন।এ ছাড়া অনুষ্ঠানে ট্রান্সকম বেভারেজেসের জাতীয় বিক্রয় ব্যবস্থাপক আসরার আলম ও বাজার উন্নয়ন ব্যবস্থাপক মো. আরিফ হোসেন বক্তব্য দেন। প্রসঙ্গত, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড দেশে পেপসি, সেভেন-আপ, মাউন্টেন ডিউসহ আরও কিছু বিশ্বখ্যাত ব্র্যান্ড সফলতার সঙ্গে বাজারজাত করছে। বিজ্ঞপ্তি।