পেপসিকো বন্ধু ক্লাবের পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সকম বেভারেজ আয়োজিত ‘পেপসিকো বন্ধু ক্লাব’ কার্যক্রমের পুরস্কার বিতরণী সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। গত বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত চলা বন্ধু ক্লাব কার্যক্রমের পুরস্কার ছিল গাড়ি, মোটরসাইকেল, মোবাইল ফোন, এলসিডিসহ নানান আকর্ষণীয় উপহার। অনুষ্ঠানে প্রথম পুরস্কার বিজয়ী বিক্রেতা মনিরের হাতে গাড়ির চাবি তুলে দেন ট্রান্সকম বেভারেজের নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার আসরার আলম এবং মার্কেট ডেভেলপমেন্ট ম্যানেজার আরিফ হোসেন। অনুষ্ঠানে অপর তিন বিজয়ী বিক্রেতা হাসান, মিলন ও লিটনের হাতেও মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।