প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড ও ট্রান্সকম বেভারেজেস লিমিটেড সম্প্রতি এখনই ডটকম থেকে রি-ব্র্যান্ড হওয়া বাগডুম ডটকমের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি করেছে। এই অংশীদারির প্রধান উদ্দেশ্য হলো ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড ও ট্রান্সকম বেভারেজেসের বিভিন্ন প্রচারাভিযান বাগডুমের ওয়েবসাইটে পেপসি ই-স্টোরের মাধ্যমে সচল করা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রান্সকম বেভারেজেসের মার্কেটিং ম্যানেজার মো. আরিফ হোসেন, ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টসের মার্কেটিং ম্যানেজার শেখ ফিরদৌস করিম ও ম্যানেজার যারায়েফ আয়াত হোসেন এবং বাগডুমের পক্ষ থেকে সিইও সৈয়দা কামরুন আহমেদ, সিওও মনোয়ার হোসেন খান এবং সিএমও মিরাজুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।