পেপসির ভোক্তাদের জন্য নতুন কার্যক্রম ফুটবল ম্যানিয়া
পেপসি কোমলপানীয়ের ভোক্তাদের জন্য ‘পেপসি ফুটবল ম্যানিয়া’ শীর্ষক নতুন একটি কার্যক্রম শুরু করেছে পেপসিকো।এই কনজ্যুমার প্রমোশন কার্যক্রমের আওতায় বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোতে নানা ধরনের গেমস, অ্যাকটিভেশন ও উপহারসামগ্রী নিয়ে যাচ্ছে পেপসি ফুটবল ম্যানিয়া অ্যাকটিভেশন টিম।পেপসিকোর এই কনজ্যুমার প্রমোশনে যে কেউই অংশ নিতে পারেন। পেপসি পেট বোতলের (২৫০ এমএল গো প্যাক, ৫০০ এমএল, এক লিটার ও দুই লিটার) ক্যাপের নিচে রয়েছে আট ডিজিটের একটি কোড। এই কোডটি ৬৯৬৯ নম্বরে এসএমএস করতে হবে এবং প্রতিটি এসএমএস একটি করে গোল হিসেবে বিবেচিত হবে। এভাবে যে যত বেশি গোল করবেন, তাঁর পুরস্কার পাওয়ার সম্ভাবনাও তত বেশি থাকে। যাঁরা সবচেয়ে বেশিসংখ্যক গোল স্কোর করতে পারবেন তাঁদের মধ্য থেকে প্রথম ১২ জন গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাইল্যান্ডের পাতায়া ভ্রমণের সুযোগ পাবেন!এ ছাড়াও এই কার্যক্রমের অন্য উপহারের মধ্যে রয়েছে—মুঠোফোন, জার্সি, আইপড, ল্যাপটপ ও এলসিডি টিভি। আর প্রতিটি পেপসির সঙ্গে নিশ্চিত উপহার হিসেবে রয়েছে একটি করে স্ক্র্যাচ কার্ড।গত সোমবার টিমটি ঢাকার শ্যামলী এলাকার আশা ইউনিভার্সিটি, নিজাম টাওয়ার ও শ্যামলী ক্লাব মাঠ এবং মোহাম্মদপুরের কৃষি মার্কেটে (টাউন হল) গিয়ে ভোক্তাদের মাতিয়ে তোলে। বিজ্ঞপ্তি।