পেপসোডেন্ট ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির চুক্তি নবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ওরাল কেয়ার ব্র্যান্ড পেপসোডেন্ট ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মধ্যকার চুক্তি সম্প্রতি নবায়ন করা হয়েছে। এই চুক্তি নবায়নের ফলে এখন থেকে পেপসোডেন্ট টুথপেস্ট, টুথপাউডার ও টুথব্রাশ বাংলাদেশ ডেন্টাল সোসাইটির বিশেষ অনুমোদিত ব্র্যান্ড হিসেবে অন্তর্ভুক্ত হবে।রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর কে এস এম মিনহাজ ও ডেন্টাল সোসাইটির প্রেসিডেন্ট মো. আশরাফ হুসেন। অনুষ্ঠানে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ও ইউনিলিভারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।