পেশাগত দক্ষতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের উদ্যোগে ‘পেশায় দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যবসায় বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহম্মদ মাহবুব আলী। এই প্রশিক্ষণ কর্মশালায় চাপ সহ্য করার ক্ষমতা, সময় ব্যবস্থাপনা এবং গ্রাহক সর্ম্পক উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়। এতে বিবিএ কোর্স যাঁরা শেষ করতে যাচ্ছেন, এমন ৩২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি