পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দ্বিতীয়বারের মতো আজ শুক্রবার জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওশ্) দিবস পালিত হবে। শিল্পকারখানায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে দেশব্যাপী সচেতনতা সৃষ্টি এবং কলকারখানায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দিনটি পালন করছে। দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘শোভন কর্মপরিবেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, রানা প্লাজা ধসের পর শিল্পকারখানায় পেশাগত নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। দিবসটি উপলক্ষে আজ সকালে ফার্মগেট এলাকায় শোভাযাত্রা বের করা হবে।