পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সেমিনার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে ঢাকায় দুই দিনব্যাপী সেমিনার গতকাল রোববার শুরু হয়েছে। জাপানের অ্যাসোসিয়েশন ফর ওভারসিজ টেকনিক্যাল স্কলারশিপের (এওটিএস) সহযোগিতায় সেমিনারটির আয়োজন করেছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ)। গতকাল চেম্বার ভবনের মিলনায়তনে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত শিরো সাদশিমা, বাংলাদেশ এওটিএস অ্যালামনাই সোসাইটির সভাপতি মোকারম উদ্দিন, বিইএফের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। সেমিনারে সভাপতিত্ব করেন বিইএফের সভাপতি মো. ফজলুল হক। আগামী ২৩ ও ২৪ নভেম্বর চট্টগ্রামেও একই রকম সেমিনারের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন। বিজ্ঞপ্তি।