প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার ঘোষিত অতিরিক্ত নগদ সহায়তা তৈরি পোশাক খাতের সব রপ্তানিকারকই পাবে। বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে এক নতুন নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠিয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে অতিরিক্ত নগদ সহায়তা নিতে রপ্তানিকারকদের সমস্যার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানান, সাধারণভাবে যেসব রপ্তানিকারক শুল্ক বন্ড বা ডিউটি ড্র-ব্যাক সুবিধা পায় তাদের নগদ সহায়তা দেওয়া হয় না। এ বিবেচনা রেখেই অতিরিক্ত শূন্য দশমিক ২৫ শতাংশ নগদ সহায়তা ব্যাংকগুলো দিচ্ছিল। কিন্তু প্রকৃত পক্ষে ইপিজেডের বাইরে অবস্থিত রপ্তানিকারকদের যেসব প্রতিষ্ঠান শুল্ক বন্ড বা ডিউটি ড্র-ব্যাক সুবিধা নিচ্ছে তাদেরও এই অতিরিক্ত সুবিধা দেওয়া হবে।