প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশমি সোয়েটার্স লিমিটেডে সম্প্রতি উৎপাদন পরিকল্পনা ও নিয়ন্ত্রণ বিষয়ে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টেড প্রোগ্রাম’ (এসইআইপি) শীর্ষক মাসব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এতে পশমি সোয়েটার্স ছাড়াও স্পেক্ট্রা সোয়েটার্স, ফেম সোয়েটার্স, ফ্যাশন এক্সপোজার ও সোয়েটার্স মেকারসের মার্চেন্ডাইজার, উৎপাদন ব্যবস্থাপক, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তৈরি পোশাক খাতের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদন কার্যক্রমে আন্তর্জাতিক মান নিশ্চিত করার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এটি অর্থ মন্ত্রণালয়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিজিএমইএর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
বিজ্ঞপ্তি