প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাক খাতে ব্যবহৃত সরঞ্জাম ও মোড়কীকরণের সঙ্গে সংশ্লিষ্ট পণ্যের চার দিনব্যাপী প্রদর্শনী গ্যাপেক্সপো-২০১৭ গতকাল শনিবার শেষ হয়েছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় অনুষ্ঠিত প্রদর্শনীস্থলে গতকাল সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি আবদুল কাদের খান প্রমুখ। প্রদর্শনীতে অংশ নেওয়া কসমো গ্রুপ ও মনট্রিমস লিমিটেড শ্রেষ্ঠ স্টলের স্বীকৃতি পেয়েছে। বিজিএপিএমইএ, জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল এবং ভারতের প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন সম্মিলিতভাবে প্রদর্শনীর আয়োজন করে। বিজ্ঞপ্তি