প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ মে আন্তর্জাতিক শ্রম দিবস থেকে দেশের পোশাকশিল্প শ্রমিকদের জন্য ‘শ্রমিক উল্লাস’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে। এই প্রশিক্ষণের আয়োজন করবে বায়িং হাউস রেইমেন্ট অ্যাপারেলস লিমিটেড ও বিজ্ঞাপনী সংস্থা ট্রিটন। এতে শ্রমিকদের আয়ের সঙ্গে সংগতি রেখে ব্যয় ও সঞ্চয় সম্পর্কে পরামর্শ দেওয়া হবে। প্রথম প্রশিক্ষণটি হবে গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। ঢাকায় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন রেইমেন্ট গ্রুপের চেয়ারম্যান হাফিজুল হক রয়েল, ব্যবস্থাপনা পরিচালক মো. মঈনুদ্দিন আলী, ইভেন্ট সমন্বয়ক মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।
বিজ্ঞপ্তি