পোশাকশ্রমিকদের সুবিধার্থে ১৫ জুলাই ব্যাংক খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ জুলাই বুধবার ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার জন্য ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্পসংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। এতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।
১৫ জুলাই বুধবার ছুটির দিন হওয়ায় ওই দিন কাজে যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানজনক ও যুক্তিসংগত ভাতা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষথেকে পরামর্শ দেওয়া হয়েছে।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ছাড়াও বর্তমানে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দরের বাণিজ্যিক ব্যাংকের এডি শাখা প্রতি শুক্র ও শনিবার এবং দেশের অন্যান্য স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখা শনিবার নিজ বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে।