পোশাকশিল্প এলাকায় শুক্র ও শনিবার ব্যাংক খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্প এলাকায় ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার নতুন করে এক নির্দেশে শনিবারও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, তিন ঘণ্টা প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে তৈরি পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা রাখতে বলেছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর আগামীকাল শুক্রবার পোশাকশিল্প এলাকায় সকাল ১০টা থেকে ১২টা, দুই ঘণ্টার জন্য ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
ফলে দুই দিনই এই এলাকার ব্যাংক শাখাগুলো নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে।
নির্দেশনাতে গতকাল বলা হয়, তৈরি পোশাকশ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে সনাতন ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ত না করে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় পোশাকশিল্পসংশ্লিষ্ট শাখাগুলো আগামী শনিবার খোলা রাখতে হবে।
দুই দিনই ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার ব্যাংকগুলোর জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।