পোশাকশিল্পে এলইডি বাতি ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ-সাশ্রয়ী এলইডি বাতির ব্যবহার পোশাকশিল্পে উল্লেখযোগ্য হারে জ্বালানি খরচ কমাতে পারে। ঢাকায় গতকাল বুধবার পোশাকশিল্পে জ্বালানি-সাশ্রয়ী এলইডি বাতির ব্যবহার-বিষয়ক এক কর্মশালায় এ কথা বলা হয়েছে।
জার্মান সংস্থা জিআইজেড এবং বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। স্রেডার চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, জিআইজেডের কর্মসূচি ব্যবস্থাপক ডেভিড হ্যানকক, পূর্বাণী গ্রুপের চেয়ারম্যান আবদুল হাই সরকার, এনার্জি প্লাস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের এমডি শাহ জোবায়ের, আইডিএলসি ফাইন্যান্সের সিইও জিয়াউল হক খান, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ জিয়াউর রহমান খান বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।