পোশাকশিল্পের কর্মী হওয়ার প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি পোশাকশিল্পের জন্য দক্ষ শ্রমশক্তি গড়তে বেকার যুব ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সারা দেশে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে ওভেন, নিট ও সোয়েটার কারখানার জন্য সেলাই মেশিন চালানোসহ অন্যান্য বিষয় হাতে-কলমে শেখানো হবে। এ জন্য গতকাল মঙ্গলবার বিজিএমইএ ও যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিজিএমইএ কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ।