পোশাকশিল্পের কেন্দ্রীয় তহবিল গঠনে ব্যাংক হিসাব চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি পোশাকশিল্পের কেন্দ্রীয় তহবিল গঠনের জন্য সোনালী ব্যাংকের ঢাকার রমনা করপোরেট শাখায় একটি হিসাব খুলেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আগামী ১ জুলাই থেকে পোশাকপণ্য রপ্তানির প্রতিটি আদেশের বিপরীতে দশমিক শূন্য ৩ শতাংশ অর্থ কেটে এ হিসাবে জমা করা হবে।
বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোকে গতকাল রোববার পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশ দিয়েছে। এতে বলা হয়েছে, হিসাবটিতে অর্থ স্থানান্তর করতে হবে কার্যাদেশের সাত দিনের মধ্যে। অর্থ স্থানান্তরের তথ্য কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডের সচিবকেও পাঠাতে হবে।
ওই হিসাবের শিরোনাম সেন্ট্রাল ফান্ড (আরএমজি সেক্টর), নম্বর ০৪৪২৬৩৬০০১০১৮।