পোশাকশিল্পের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় একই ছাদের নিচে পোশাকশিল্পের যন্ত্রপাতি ও এর সহায়ক পণ্যের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে গতকাল বুধবার। প্রদর্শনীগুলোতে ৩০টি দেশের তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
‘১৫তম গার্মেন্টেক বাংলাদেশ ২০১৬’, সপ্তম ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক সোর্সিং ফেয়ার’ ও সপ্তম ‘গ্যাপেক্সপো ২০১৬’ শীর্ষক প্রদর্শনীগুলোর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এসব প্রদর্শনীর যৌথ আয়োজক।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান তাজুল ইসলাম, ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) মেয়র আনিসুল হক, বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, বিপিজিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী এবং এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনের পরিচালক নন্দ গোপাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং এবং লেবেল, জিপার, ট্যাগ, ট্যাপ, থ্রেড, রিবন, বাটন, রিভেট, লেইস, হুক, ট্রান্সফার ফিল্ম, পেপার, ইঙ্ক ইত্যাদি যন্ত্রপাতি প্রদর্শন করছে।
সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে, শেষ হবে ১৬ জানুয়ারি।