পোডিয়াম ও জেসিআইয়ের মধ্যে চুক্তি সই
দেশব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে রাজধানীর বারিধারায় ২৫ ফেব্রুয়ারি জেসিআই ঢাকা ইউনাইটেড এবং বাংলাদেশের প্রথম আইডিয়া শেয়ারিং ও পাবলিক স্পিকিং প্ল্যাটফর্ম পোডিয়ামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে পোডিয়ামের পক্ষে স্বাক্ষর করেন পোডিয়ামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রায়হান খন্দকার এবং জেসিআই ঢাকা ইউনাইটেডের সভাপতি জামিল উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের সভাপতি আহমেদ এ রাহমান, পোডিয়ামের সাধারণ সম্পাদক তাজ ই সোলাইমান।
এই সমঝোতা স্মারকের ফলে পোডিয়াম এবং জেসিআই ঢাকা ইউনাইটেড যৌথভাবে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানকারী অনুষ্ঠান ক্র্যাশ কোর্স আয়োজন করবে। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্বনামধন্য পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজগুলোতে প্রশিক্ষণ প্রদান করবে পোডিয়াম ও জেসিআই ঢাকা ইউনাইটেডের অভিজ্ঞ প্রশিক্ষকেরা।
উল্লেখ্য, ‘ক্র্যাশ কোর্স’ বাংলাদেশের প্রথম উন্মুক্ত প্রশিক্ষণ প্ল্যাটফর্ম যেখানে যেকোনো স্কুল-কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারেন এবং নিজেদের বিভিন্ন বিষয়ে (যেমন বিজনেস কমিউনিকেশন, ইন্টারভিউ, গ্রাফিক ডিজাইন) পারদর্শী করে তুলতে পারেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিজিট করুন www.podium.com.bd ও www.facebook.com/podiumbd এ।