পোর্সেলানোসা এখন বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে এর শোরুম উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ডি লুইস তেজেদা শ্যাকন।
গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে এর শোরুম উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ডি লুইস তেজেদা শ্যাকন।

বাংলাদেশে যাত্রা শুরু করেছে স্পেনের টাইলস নির্মাতা প্রতিষ্ঠান পোর্সেলানোসা। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে এর শোরুম উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ডি লুইস তেজেদা শ্যাকন।

পরে এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ডি লুইস তেজেদা শ্যাকন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে পোর্সেলানোসার সহযোগী প্রতিষ্ঠান নুপামি বিডি লিমিটেডের পরিচালক খন্দকার রফিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান মৃধা ও মো নাসিরউদ্দিন।

পোর্সেলানোসারের এক বিজ্ঞপ্তিতে বলা হয় স্পেনের অন্যতম শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠান সিরামিক ও টাইলস সামগ্রী প্রস্তুত ও বিপণন করে থাকে।