পোলট্রি বিষয়ে যশোরে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পোলট্রি শিল্প সমন্বয় কমিটির (বিপিআইসিসি) সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াচডগ বাংলাদেশ গতকাল শনিবার যশোর প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের জন্য এক কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর। এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রদীপ কুমার পান্ডে প্রমুখ। কর্মশালায় পোলট্রি বিষয়ক প্রতিবেদনের জন্য বণিক বার্তার প্রতিনিধি আবদুল কাদের, যায়যায়দিন-এর জেলা প্রতিনিধি মিলন রহমান, দৈনিক লোকসমাজ-এর প্রধান প্রতিবেদক মোস্তফা রুহুল কুদ্দুস ও যুগান্তর-এর ব্যুরোপ্রধান ইন্দ্রজিৎ রায়, জনকণ্ঠ-এর নিজস্ব প্রতিবেদক সাজেদ রহমান, দৈনিক ইনকিলাব-এর বিশেষ সংবাদদাতা মিজানুর রহমান ও দৈনিক কল্যাণ-এর জাহিদ আহমেদ লিটন পুরষ্কৃত করা হয়।