প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড পোলার আনুষ্ঠানিকভাবে লোগো পরিবর্তনের মধ্য দিয়ে তাদের নতুন কার্যক্রম শুরু করেছে। ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের পরিচালক খন্দকার মো. তৌহিদুজ্জামান সম্প্রতি পোলারের নতুন লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হিউম্যান রিসোর্স অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্সের গ্রুপ হেড গোলাম হাবিব, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন সৈয়দ জহুরুল আলম এবং মার্কেটিং ম্যানেজার মো. আবদুল্লাহ আল মামুন। বিজ্ঞপ্তি।