পোলার বিজনেস মিট অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে পোলার বিজনেস মিট ২০১৬ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন পোলার আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন আহমেদ, পরিচালক খন্দকার তৌহিদুজ্জামান বুলবুল, চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমামসহ অন্য কর্মকর্তারা। চলতি বছরের এই বিজনেস মিটের থিম ছিল ‘যোদ্ধা’। আইসক্রিম ইন্ডাস্ট্রিতে নিজেদের অবস্থান শীর্ষে নিয়ে যেতে কর্মকর্তা-কর্মচারীদের অনুপ্রাণিত করতেই ওই থিম নির্বাচন করা হয়। বিজনেস মিটে পরবর্তী ব্যবসায়িক কৌশল ও কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। প্রতিবছরের মতো এবারও সবচেয়ে সফল কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সম্মানসূচক ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।