পোলারের পণ্যসম্ভারে যোগ হলো নতুন পণ্য ‘ফ্রেসেকা আইসক্রিম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোলার-খ্যাত ঢাকা আইসক্রিম ফ্যাক্টরির আইসক্রিমের সম্ভারে যোগ হলো নতুন একটি পণ্য। এর নাম ‘ফ্রেসেকা আইসক্রিম’।সম্প্রতি ঢাকা আইসক্রিম ফ্যাক্টরিতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন আইসক্রিমটির মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা তৌফিকুর রহমান। এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।‘কাস্সাটা টপিংস’ দেওয়া ‘কার্ডামম স্বাদের’ ফ্রেসেকা দেশের আইসক্রিমপ্রেমীদের হূদয় জয় করবে বলে কোম্পানি আশা করে। বিজ্ঞপ্তি।