পোশাক কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক কারখানায় কর্মপরিবেশ (কমপ্লায়েন্স) নিশ্চিত করতে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠনকে তৎপর হতে বলেছে সরকার। সোশ্যাল কমপ্লায়েন্স ফোরাম ফর আরএমজির বৈঠকে সমিতিগুলোকে কিছু নির্দেশনা দেওয়া হয়। অন্যদিকে মালিকদের দাবি অনুযায়ী পোশাকপল্লি স্থাপনের আশ্বাস দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার ফোরামের এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। সভায় উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, শ্রমসচিব মিকাইল শিপার, ফায়ার সার্ভিস ও সিফিল ডিফেন্সের মহাপরিচালক আবু নাঈম মো. শাহিদউল্লাহ, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এবং নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান। বৈঠক সূত্র জানায়, শুরুতে ২৫ শতাংশ পোশাক কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে। ধীরে ধীরে তা শতভাগে উন্নীত করতে হবে। এ জন্য বিজিএমইএ ও বিকেএমইএ সর্বাত্মক পদক্ষেপ নেবে। কারা নিয়ম মানে, কারা মানে না—তা চিহ্নিত করবে এ দুই সমিতি।ফোরামের আগের সভায় সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে গতকাল আলোচনা হয়। ওই সভায় কমপ্লায়েন্স প্রতিপালন ও কারখানা কমপ্লায়েন্ট করার জন্য পরিদর্শন জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।