পোশাক কারখানার মেকানিকস প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিজ উদ্যোগে পোশাক কারখানার সুইং মেশিনের রক্ষণাবেক্ষণ এবং এর ওপর কারিগরি প্রশিক্ষণ দিয়েছে গার্মেনটেক মেশিনারি লিমিটেড। ১৫ ও ১৬ মে রাজধানীর উত্তরায় একটি কনভেনশন সেন্টারে বিভিন্ন পোশাক কারখানার মেকানিকসদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে গার্মেনটেক মেশিনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ ও পরিচালক এস কে খোকন, ব্রাদার লিয়াজন অফিসের আবাসিক ব্যবস্থাপক রায়হান উদ্দীন খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।