পোশাক কারখানার সংস্কারকাজ প্রশংসনীয়: অ্যাকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিদর্শন করা ১ হাজার ৫৫০ পোশাক কারখানার ৫৬ শতাংশ ত্রুটির সংস্কারকাজ শেষ হয়েছে। সংস্কারকাজের অগ্রগতি প্রশংসনীয়।
ইউরোপীয় ইউনিয়নের ক্রেতাদের জোট অ্যাকর্ডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক রব ওয়েজ। আজ রোববার রাজধানীর একটি হোটেলে ওই সংবাদ সম্মেলন হয়।
রব ওয়েজ বলেন, তৈরি পোশাক কারখানার মালিকেরা এখনো খুব ধীরগতিতে সংস্কারকাজ করছেন। ২০১৮ সালের মধ্যেই সব পোশাক কারখানার সংস্কারকাজ শেষ হবে বলে তিনি বিশ্বাস করেন।