পোশাক খাতে ন্যূনতম মজুরি কাঠামো পূর্ণ বাস্তবায়ন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে এক গোলটেবিল বৈঠকে বক্তারা পোশাকশিল্প খাতে দ্রুত ন্যূনতম মজুরি কাঠামো পূর্ণ বাস্তবায়ন, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু ও বিনা মূল্যে যাতায়াত এবং শ্রম আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠনের দাবি জানিয়েছেন। নারায়ণগঞ্জের শহরের পুরাতন বার লাইব্রেরিতে গত মঙ্গলবার বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল। অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি আবদুল মতিন মাস্টার, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, সাবেক সহসভাপতি কাশেম জামাল ও পরিচালক গোলাম জাকারিয়া ভুঁইয়া, সহকারী শ্রমপরিচালক হাবিবা খানম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান, গার্মেন্টস শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম, গার্মেন্টম শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী সালাউদ্দিন স্বপন ও গার্মেন্টস টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসেন।