তৈরি পোশাকের বিষয়টি আমাদের ঘাড়ে এসে পড়েছে। আপাতত এটি সমস্যা না হলেও ইউরোপের বাজারে যদি জিএসপি স্থগিতের কোনো ঘটনা ঘটে তবে প্লাস্টিক পণ্যের সরাসরি রপ্তানি বন্ধ হয়ে যাবে। আমাদের মোট প্লাস্টিক রপ্তানির মাত্র ১০ শতাংশ যুক্তরাষ্ট্রে যায়। সেই দৃষ্টিকোণ থেকে খুব একটা সমস্যা হবে না। কিন্তু আমাদের প্রতিযোগী থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও ভারতের সঙ্গে টিকে থাকা মুশকিল হবে। কারণ, বছর কয়েক আগে দেশগুলোর কয়েকটি শিল্পের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে আমাদের ব্যবসার পরিসর বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছিল। এখন সেই সুযোগ নষ্ট হয়ে যাবে। তা ছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রের খেলনার বাজার বিশাল। আর এর প্রায় ৮০ শতাংশই দখল করে আছে চীন। এ বাজার ধরার ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোক্তারা কাজ শুরু করেছিলেন। সাফল্যও পাচ্ছিলেন। কিন্তু জিএসপি স্থগিতের সিদ্ধান্তে এটি বন্ধ হয়ে যাবে। জিএসপি বহাল রাখতে আমাদের চেষ্টা বিক্ষিপ্তভাবে হয়েছে। অনেক ক্ষেত্রেই আমাদের ইতিবাচক বিষয়গুলো তাদের বোঝাতে পারিনি। এখন এটি পরিকল্পনা নিয়ে করতে হবে। শাহেদুল ইসলাম: সাবেক সভাপতি, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ)