পোশাক প্রস্তুতকারকদের জন্য ‘ন্যায্য উৎপাদন’ সনদের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট পোশাক প্রস্তুতকারকদের স্বতন্ত্র এবং স্বাধীন কোনো স্বীকৃত সংস্থার কাছ থেকে ‘ন্যায্য ও নৈতিক মানদণ্ডে উত্তীর্ণ পরিবেশে পোশাক উৎপাদনের’ সনদ গ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন কানাডার রিটেইলার (খুচরা ক্রেতা) ও চেইনস্টোরগুলোর প্রতিনিধিরা।এ জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নে কানাডার ফেডারেল সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর কথাও বলা হয়েছে।সভায় পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার এবং কারখানা ভবনের পরিবেশ ও অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন নিরাপত্তা কমিটিতে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পোশাক উৎপাদকদের চাপ দেওয়ার প্রস্তাব করা হয়।গতকাল (স্থানীয় সময়) সোমবার কানাডার ৪০ হাজার খুচরা ক্রেতা ও চেইনস্টোরগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন রিটেইল কাউন্সিল অব কানাডার জরুরি সভায় এসব প্রস্তাব করা হয়। দু-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সভার প্রস্তাবগুলো সিদ্ধান্ত হিসেবে প্রকাশ করা হবে বলে জানা গেছে।এদিকে কানাডার খ্যাতনামা পোশাক ব্র্যান্ড ‘জো ফ্রেশ’ সাভারে ভবন ধসে নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। লন্ডনের প্রাইমার্কের ক্ষতিপূরণের ঘোষণার পরপরই জো ফ্রেশও একই ঘোষণা দিল। উল্লেখ্য, জো ফ্রেশ আর প্রাইমার্ক- দুটি কোম্পানিরই মালিকানা লন্ডনের ওয়েস্টন গ্রুপের হাতে।প্রসঙ্গত, সাভারে ভবন ধসে শত শত শ্রমিকের প্রাণহানির ঘটনার পর লবলস ইনকের আহ্বানে রিটেইল কাউন্সিল অব কানাডা জরুরি ভিত্তিতে এ সভার আয়োজন করে। এতে কানাডার বিভিন্ন প্রদেশের খুচরা ক্রেতাদের প্রতিনিধিরা অংশ নেন। সভায় স্বতন্ত্র সংস্থার সনদ গ্রহণ বাধতামূলক করে আইন প্রণয়নের জন্য শিগগিরই ফেডারেল সরকারের কাছে আনুষ্ঠানিক দাবি পাঠানোরও প্রস্তাব করা হয়। তাতে পোশাকের গায়ে সাঁটা লেবেলে পণ্যমূল্য, উৎপাদনকারী দেশের নামের পাশাপাশি পরিবেশগত সনদও জুড়ে দেওয়ার বিধান বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।জো ফ্রেশের ক্ষতিপূরণ: যোগাযোগ করা হলে জো ফ্রেশের মালিক কোম্পানি লবলস ইনকের মুখপাত্র জুলিয়া হান্টার এই প্রতিবেদককে বলেন, সাভারের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যরা যাতে বর্তমানে ও ভবিষ্যতে প্রয়োজনীয় সহায়তা পান, তা তাঁরা নিশ্চিত করবেন।