পোশাক রপ্তানিতে উৎসে কর দশমিক ৩০ শতাংশ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক রপ্তানিতে উৎসে কর দেড় শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩০ শতাংশ করার দাবি করেছে বিজিএমইএ। তবে চলতি অর্থবছরের মতো উৎসে কর দশমিক ৬০ শতাংশ হলেও সংগঠনটির আপত্তি নেই।
আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, উৎসে কর না কমালে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে।

বিজিএমইএর সভাপতি বলেন, পোশাক কারখানাগুলো গড়ে তিন শতাংশ মুনাফা অর্জন করে। এর মধ্য থেকে দেড় শতাংশ উৎসে করে দিলে মোট কর হার দাঁড়াচ্ছে ৫০ শতাংশ। এত বেশি কর হার ব্যাংক, বিমাসহ অন্য শিল্প কিংবা সেবা খাতে নেই।

আগামী ২০১৬-১৭ অর্থবছরে পোশাক রপ্তানিতে উৎসে কর দেড় শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।