পোশাক সরঞ্জাম ও মোড়কে প্রায় স্বনির্ভর বাংলাদেশ
পোশাক খাতের বিভিন্ন ধরনের সরঞ্জাম ও পোশাকসহ অন্য খাতের মোড়কপণ্য উর্যাপাদনে বাংলাদেশ এখন প্রায় স্বাবলম্বী। গত দুই দশকে ঈর্ষণীয় সাফল্য দেখাচ্ছে খাতটি। বর্তমানে পোশাক খাতের ৩০ থেকে ৩৫ ধরনের সরঞ্জাম ও অন্যান্য খাতের মোড়ক তৈরি করে এ খাতের প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে কার্টন, পলিব্যাগ, হ্যাঙ্গার, বোতাম, বোতামের ট্যাগ, মূল্য ট্যাগ, লেবেল, জিপার, হ্যাংট্যাগ, গামটেপ উল্লেখযোগ্য। এসব পণ্যই পোশাক, চামড়া, খাদ্য, ওষুধ ইত্যাদি রপ্তানিপণ্যের ‘পশ্চাদমুখী সংযোগ-শিল্পের উর্যাপাদিত পণ্য’ হিসেবে বিদেশে যায়। একই সঙ্গে উর্যাপাদিত পণ্যের ১৫ থেকে ২০ শতাংশ পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আফ্রিকা, হংকং, দূরপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশে সরাসরি রপ্তানি করেন উর্যাপাদকেরা। এসব সরঞ্জাম দিয়েই পোশাক খাতের প্রায় ৪০ শতাংশ মূল্য সংযোজন হয় বলে ব্যবসায়ীরা জানান।অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে খাতটির বিভিন্ন পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। প্রতিবছরই এই রপ্তানির পরিমাণ বাড়ছে। ২০১০-১১ অর্থবছরে খাতটি প্রায় ২৭৫ কোটি ১১ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। ২০১৮ সালের মধ্যে এ খাতের রপ্তানি আয় এক হাজার ২০০ কোটি ডলারে দাঁড়াবে বলে জানান ব্যবসায়ীরা। সরঞ্জাম ও মোড়কপণ্য তৈরির এসব প্রতিষ্ঠানের বাণিজ্যিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। সারা দেশে সমিতির সদস্যসংখ্যা এক হাজার ৫০। প্রত্যক্ষ-পরোক্ষভাবে এর সঙ্গে জড়িত প্রায় দুই লাখ মানুষ। এ খাতে বর্তমানে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশীয় চাহিদা মেটানোর পরও খাতটির ব্যাপক সম্ভাবনা আছে। কারণ, সারা বিশ্বে খাতটির অন্তত চার হাজার কোটি ডলারের বাজার আছে। এ জন্য এসব পণ্যের মান আরও উন্নত করতে হবে। পাশাপাশি তাঁরা সরকারকে প্রয়োজনীয় নীতিসহায়তা দেওয়ার দাবি জানান।