পোশাকশিল্পে সুবিধা প্রদানের সিদ্ধান্ত চলতি সপ্তাহেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতার ক্ষতিপূরণে তৈরি পোশাক ও নিট পোশাক খাতের জন্য প্রণোদনার বিষয়ে সরকার চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নিতে পারে। খবর বাসসের।
বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিট পোশাকশিল্প মালিক সমিতির (বিকেএমইএ) নেতারা আজ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি এই আশ্বাস দিয়েছেন।
বৈঠক শেষে বিজেএমইএর সভাপতি আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রী তাঁদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর চলতি সপ্তাহেই এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে।