পোশাকশিল্পের উৎপাদনশীলতা বাড়াতে চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের তৈরি পোশাকশিল্পের সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা দেবে ইউনাইটেড ন্যাশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউএনআইডিও)।
এ জন্য ইউএনআইডিও তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর চার কর্মকর্তাকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দেবে। পরে এই কর্মকর্তারা বিজিএমইএর সদস্য কারখানাগুলোয় নিরীক্ষা করে কীভাবে উৎপাদন সক্ষমতা বাড়ানো যায়, সে বিষয়ে পরামর্শ দেবেন।
বিজিএমইএর কার্যালয়ে গতকাল রোববার এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে বিজিএমইএর সহসভাপতি রিয়াজ-বিন-মাহমুদ এবং ইউএনআইডিওর আন্তর্জাতিক সমন্বয়কারী জন টি স্মিথ স্বাক্ষর করেন।