পোশাকশিল্পের ৩৩৫৯ কর্মীকে প্রশিক্ষণ দিলবিজিএমইএ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাক কারখানার অগ্নিনিরাপত্তা বাড়াতে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।এ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল শনিবার পর্যন্ত গাজীপুর, আশুলিয়া, মহাখালী, বনানী, মালিবাগ, রামপুরা, বাড্ডা ও মিরপুরের ৩৭৯টি পোশাক কারখানার মধ্যম পর্যায়ের তিন হাজার ৩৫৯ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিকে আজ রোববার থেকে চট্টগ্রামের পোশাক কারখানাগুলোর ক্র্যাশ প্রোগ্রাম শুরু হচ্ছে। গতকাল শনিবার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্র্যাশ প্রোগ্রামের আওতায় পোশাক কারখানার কর্মীদের অগ্নি দুর্ঘটনার কারণ ও প্রতিকার, নির্বাপণের পদ্ধতি, বিভিন্ন ধরনের নির্বাপক যন্ত্রপাতির ব্যবহার, অগ্নিকাণ্ডের সময় করণীয়, নিরাপদ নির্গমন, নিরাপত্তা পরিকল্পনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।