পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরিসংক্রান্ত গেজেট প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা রেখেই গেজেট প্রকাশ করেছে সরকার। আজ বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই গেজেট প্রকাশ করা হয়। পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীর জন্য ‘নিম্নতম মজুরি বোর্ড’-এর সুপারিশ অনুযায়ী এই গেজেট প্রকাশ করা হয়।
১ ডিসেম্বর থেকে এই মজুরি কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়।
গেজেটে তফসিল ‘ক’ অনুযায়ী মোট সাতটি গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে সর্বনিম্ন গ্রেডে পাঁচ হাজার ৩০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বনিম্ন গ্রেডের মূল বেতন হবে তিন হাজার টাকা। এর সঙ্গে বাড়িভাড়া মূল বেতনের ৪০ শতাংশ, অর্থাত্ ১২০০ টাকা, চিকিত্সা ভাতা ২৫০ টাকা, যাতায়াত ভাতা ২০০ টাকা ও খাদ্য ভাতা ৬৫০ টাকা যোগ হবে।