পোশাকের সরঞ্জাম ও মোড়ক পণ্যের জন্য শিল্প পার্কের দাবি

পোশাকশিল্পের বিভিন্ন ধরনের সরঞ্জাম, পোশাকসহ অন্যান্য খাতের মোড়কপণ্য প্রচ্ছন্ন ও সরাসরি রপ্তানি করে গত অর্থবছর আয় হয় ৪৭৫ কোটি ডলার। ২০১৮ সালের মধ্যে পোশাক খাতের পশ্চাদমুখী এ শিল্পের রপ্তানি ১ হাজার ২০০ কোটি ডলারে নিয়ে যাওয়া সম্ভব। সরকারের নীতিসহায়তার পাশাপাশি এসব পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা শিল্প পার্ক দরকার। তাহলেই এ লক্ষ্যটি অর্জন করা সহজ হবে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে গতকাল বুধবার তৈরি পোশাকের সহায়ক পণ্য বা গার্মেন্টস অ্যাকসেসরিজ এবং মোড়কীকরণের সঙ্গে সংশ্লিষ্ট বা প্যাকেজিং পণ্যের প্রদর্শনী গ্যাপেক্সপো-২০১৫ শুরু হয়েছে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প পার্ক স্থাপনের ওই দাবিটি তুলে ধরেন বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি রাফেজ আলম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সমিতির সভাপতি বলেন, ‘পোশাকশিল্পকে কমপ্লায়েন্ট করতে হবে। পশ্চাদমুখী শিল্পগুলোকে একই সঙ্গে কমপ্লায়েন্ট হতে হবে। এ জন্য হলেও আলাদা একটি পিল্ল দরকার।’ তিনি শিল্পমন্ত্রীকে একটি জায়গা বরাদ্দ দেওয়ার দাবি জানান। সভাপতি বলেন, হোগলাপাতা রপ্তানির জন্য একসময় নগদ সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং পণ্য প্রস্তুতকারীরা একটি ডলারও পায়নি। ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যেতে হলে এই পশ্চাদমুখী শিল্পের বিকাশে সরকারকে সহায়তা দিতে হবে।
শিল্প পার্কের বিষয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, জায়গা দেওয়ার দায়িত্ব ভূমি মন্ত্রণালয়ের। তবে বিসিকের ৫-১০ বিঘা জায়গা চাইলে আমরা দিতে পারব। তা ছাড়া মুন্সিগঞ্জের পোশাকপিল্লর পাশে আপনারা যেতে চাইলে আলোচনা করা যেতে পারে। এতে উভয় পক্ষের সুবিধা হবে বলে মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এবং অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতকে সহায়তা দেওয়ার আশ্বাস দেন। অর্থ প্রতিমন্ত্রী বলেন, সমিতি ইউপি ইস্যু করার ক্ষমতা যাতে শিগগিরই পায়, সেটি তিনি দেখবেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ‘বর্তমানের ২০০ কোটি ডলারের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে দীর্ঘমেয়ািদ ঋণ দেওয়া যায় না। তাই আরেকটি ইডিএফ তহবিল করার চিন্তাভাবনা আমরা করছি। এটি হলে রপ্তানিকারকেরা স্বল্প সুদে মধ্য ও দীর্ঘমেয়ািদ ঋণ নিতে পারবেন।’ এর আগে সমিতির সভাপতি তাঁর বক্তব্যে ব্যাংকঋণের উচ্চ সুদ হারের কারণে ইডিএফ তহবিল থেকে ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদে ঋণ দেওয়ার দাবি জানান। এ তহবিল থেকে ৬ শতাংশ সুদ হারে প্রাপ্ত নিতে পারেন রপ্তানিকারকেরা।
বিজিএমইএর সহসভাপতি মো. শহিদুল্লাহ আজিম বলেন, ‘ক্রেতারা এখন পোশাক প্রস্তুত করতে সময় কম দেন। পোশাক খাতের সরঞ্জাম ও মোড়কপণ্য দেশেই উৎপািদত হওয়ায় আমাদের কাজ সহজ হয়েছে। পোশাক তৈরি পর কোনো পরিবর্তন থাকলে সহজেই করা যায়।’ তিনি বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার জন্য আমরা এক পা এগোলে দুই পা পিছিয়ে যাচ্ছি। ক্রেতারা ক্রয়াদেশ দিতে দেশে আসছেন না। হংকং, থাইল্যান্ডে পোশাকমালিকদের ডেকে পাঠাচ্ছেন। এতে করে ক্রয়াদেশ কমপক্ষে ৪০ শতাংশ কমে যাবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজিএপিএমইএ সহসভাপতি মোয়াজ্জেম হোসেন ও এসকে ট্রেডের পরিচালক নন্দ গোপাল কে। পরে শিল্পমন্ত্রী ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি কয়েকটি স্টল ঘুরেও দেখেন।
চার দিনব্যাপী গ্যাপেক্সপোর পাশাপাশি ১৪তম ‘গার্মেন্টেক’ ও ষষ্ঠ ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ার’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে। সব মিলিয়ে তিন মেলায় দেশি-বিদেশি ৩০০ প্রতিষ্ঠানের ৬৩২টি স্টল থাকছে। বিজিএপিএমইএ, জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল এবং এএসকে ট্রেড অ্যান্ড এিক্সবিশন সম্মিলিতভাবে মেলাটি আয়োজন করেছে।
মেলায় ভারত, চীন, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানি, সংযুক্ত আরব আমিরাতসহ ৩০টি দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো সেলাই, এমব্রয়ডারি, নিট, স্কিনপ্রিন্টের মেশিনসহ তৈরি পোশাকের সহায়ক পণ্য ও মোড়কীকরণের যন্ত্রপাতি, কাঁচামাল এবং উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করছে। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।