পোড়ামাটির গয়নার মেলা জমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে রাজশাহীতে ‘বাংলার টেরাকোটা’ আয়োজিত পোড়ামাটির গয়নার মেলা জমে উঠেছে। গত ৭ এপ্রিল থেকে রাজশাহী সাধারণ গ্রন্থাগারে শুরু হওয়া এই মেলা ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক গুলনাহার বেগম বলেন, ‘এই গয়নাগুলো আমাদের পুরোনো সংস্কৃতির নতুন সংস্করণ।’ ঢাকার বাইরে এই মেলা আয়োজনের ব্যাপারে ‘বাংলার টেরাকোটা’র প্রতিষ্ঠাতা চারুশিল্পী শহীদুল হাসান বলেন, রাজশাহীর মানুষের আগ্রহের কারণে এক মাসের ব্যবধানে তিনি রাজশাহীতে মেলার আয়োজন করতে উৎসাহিত হয়েছেন। গয়না ভালো বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।