পৌনে তিন ঘণ্টায় লেনদেন ৭৬৩ কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চললেও এখন নিম্নমুখী অবস্থা বিরাজ করছে। বেলা সোয়া একটায় ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সোয়া একটায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৩ পয়েন্ট কমে ৪৬৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। বেলা ১১টায় সূচক ৩৪ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচক নিম্নমুখী হয়।এই সময়ে ডিএসইতে মোট ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০০টির দাম বেড়েছে। কমেছে ১৫২টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৭৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: যমুনা অয়েল, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, মেঘনা পেট্রোলিয়াম, ইউসিবিএল, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো, বিএসসিসিএল ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রভৃতি।